× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

পাইকগাছায় দূর্বৃত্তদের হামলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী গুরুতর আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় আওয়ামীলীগের বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রার্থী চিত্তরঞ্জন মন্ডলের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। দূর্বৃত্তদের হামলায় গুরুতর আহত চিত্তরঞ্জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত চিত্তরঞ্জন উপজেলার পূর্ব লতা গ্রামের মৃত মনিন্দ্রনাথ মন্ডলের ছেলে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, ঘটনার দিন মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে চিত্তরঞ্জন বাড়ী থেকে ঘেরে যাওয়ার পথে লতা বাজার থেকে ওয়াপদার নিচে মধ্য লতা রাস্তার উপর পৌঁছানোর পর ৭/৮ জন মুখোশধারী দূর্বৃত্ত ফাঁকা রাস্তার উপর ফেলে চিত্তরঞ্জনকে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে চিংড়ি ঘেরে ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে ঘেরের ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি করে। নির্বাচনী পূর্ব শত্র“তার জের ধরে এ হামলা হতে পারে বলে চিত্তরঞ্জনের পরিবার জানিয়েছে।

এ ব্যাপারে ওসি আশরাফ হোসেন জানান, সকালে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..