× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

পাইকগাছায় ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতি

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  পাইকগাছায় ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। অতিরিক্ত বৃষ্টিপাতে পানিতে তলিয়ে গেছে বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের ৬১ একর আউশ ও আমন ধান। ভেসে গেছে হাজার হাজার বিঘা ঘেরের চিংড়ি ও মাছ। ধ্বসে পড়েছে অসংখ্যা কাচা ঘর-বাড়ি। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক কে, এম, আবুল কালাম জানান মঙ্গলবার সন্ধ্যার পর হতে রাত ভোর ভারী বৃষ্টিপাতে বীজ উৎপাদন খামারের আউশ-বিআর-২৬, ১৪ একর, ব্রী-ধান-৫৫, ৬.একর, আমনের বি. আর-২৩, ১৮ একর, ব্রী-ধান ৪১, ২০ একর, নেরিকা মিউটেন্ড ৩ একর সহ ৬১ একর আউশ ও আমন ধান হাঁটু ও কোমর পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। উপ-সহকরী পরিচালক (খামার) মোঃ শহিদুল ইসলাম জানান হিতামপুর, মেলেকপুরাইকাটি, গোপালপুর, গদাইপুর ও পুরাইকাটি সহ এলাকার কয়েকটি গ্রামের পানি খামারের মধ্য দিয়ে নিস্কাশন হয়ে থাকে। মঙ্গলবার রাতের ভারী বর্ষণে ও এলাকার অতিরিক্ত পানিতে খামারের ৬১ একর আউশ ও আমন ধান তলিয়ে যায়। আমন ধান সবে মাত্র রোপন করা হলেও আউশের ফসলে কিছু কিছু ক্ষেত্রে পুরা থোর অবস্থা সৃষ্টি হয়েছে। কিছু কাইচ থোর আবার দুধ আসা অবস্থায় রয়েছে। এক্ষেত্রে কয়েক ফুট পানিতে তলিয়ে যাওয়ায় আউশ ও আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে বিএডিসির এ কর্মকর্তা জানান। অনরুপভাবে পৌরসদর সহ ১০ ইউনিয়নে ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতে ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল গোটা এলাকা।


এ ক্যটাগরির আরো খবর..