× Banner
সর্বশেষ
ভারত টি২০ বিশ্বচ্যাম্পিয়ান হাদি হত্যাকারী পশ্চিমবঙ্গে গ্রেফতার ৩১ দফার মাধ্যমে দেশে শান্তি ও অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে -পার্বত্য মন্ত্রী মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের বরিশালে অর্থোপেডিক্স ওটিতে রোগীকে থাপ্পড় মারা অভিযুক্তকে সাময়িক বরখাস্ত প্রকল্পের গুণগতমানে কোনো ধরনের আপস করা হবে না -সড়ক ও সেতু মন্ত্রী ট্রাম্পকে মুক্তিদাতা বললেন ইরানি অভিনেত্রী মান্দানা কারিমি ঈদে চমক দেখাবেন বুবলী এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না -স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ দমনে অত্যন্ত কঠোর অবস্থানে বর্তমান সরকার -পার্বত্য প্রতিমন্ত্রী

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় কাঁকড়া সাথে শত্রতা: বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার কাঁকড়া নিধন

Dutta
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
paikgacha

পাইকগাছায় কাঁকড়া সাথে শত্রতা করে বিষ দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার কাঁকড়া মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার রাতে কে বা কারা ওই কাঁকড়ার হ্যাচারীতে বিষ দিয়ে প্রায় ৩শ কেজি কাঁকড়া মেরে ফেলা হয়।
এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। অভিযোগ ও ক্ষতিগ্রস্ত হ্যচারী মালিক উত্তম মন্ডল ও অশিত পাল জানায়, গত রোববার পৌর সদরের জিরো পয়েন্ট প্রথম কালভাট এলাকায় ১০ শতক জমির উপর ৫ ভাগে ভাগ করে পুকুরে প্রায় ৩শ কেজী কাঁকড়া ছাড়ে। প্রতি দিনের ন্যায় হ্যাচরীতে রাতে পাহারা থাকে। কিন্তু রোববার রাত সাড়ে ১২ টার দিকে পাহারা দার ঘুমিয়ে পড়ে। ধারণা করা হচ্ছে এ সুযোগে গভীর রাতে কে বা কারা হ্যাচারীতে বিষ দিয়ে চলে যায। সকালে হ্যাচারীতে যেয়ে দেখি কাঁকড়া মরে সাবাড় হয়ে গেছে।তাতে আমার প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
উত্তম আরো জানান, আমার মনে হয় ব্যবসায়িক দ্বন্দের জেরে এ ঘটনা ঘটাতে পারে। পাইকগাছা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ জানান, কাঁকড়া মারা গেছে শুনেছি। এ গুলো পরিক্ষা করার জন্য থানার মাধ্যমে ভিসারা রিপোটের জন্য ঢাকা মহা খালিতে পাঠায়।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, কি কারণে কাঁকড়া মারা গেছে তা অনুসন্ধান করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..