× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা)

পাইকগাছায় এমপি ও এলজিইডি কর্তৃপক্ষের প্রস্তাবিত গুনখালী ও নড়া নদীর উপর সেতু নির্মানের এলাকা পরিদর্শন

Kishori
হালনাগাদ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩
সেতু নির্মানের এলাকা পরিদর্শন

খুলনার পাইকগাছা উপজেলায় যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে আরো দুটি সেতু। বাস্তবায়িত হতে যাচ্ছে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান(২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার লতা ইউনিয়নে গুনাখালী ও নড়া নদীর উপর দুটি সেতু। প্রস্তাবিত এ দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হলে নির্বাচনী এলাকা পাইকগাছার দুর্গম জনপদ খ্যাত দ্বীপবেষ্টিত লতা ইউনিয়ন যোগাযোগ নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে জানিয়েছেন খুলনা-৬(কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

এদিকে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মান(২য় পর্যায়) প্রকল্পের আওতায় লতার গুনাখালি ও নড়া নদীর উপর সেতু বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষে প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি)এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র নেতৃত্বে এলজিইডি কর্তৃপক্ষের কর্মকর্তারা সোমবার (২১আগস্ট) সকালে ২টি এলাকা পরিদর্শন করেন। যার মধ্যে উপজেলার দ্বীপবেষ্টিত লতা ইউনিয়নের গুনাখালি ও নড়া নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণ এলাকা। এরপর এদিন দুপুরে কর্মকর্তারা উপজেলার কপিলমুনির কপোতাক্ষ নদীতে দীর্ঘ ২০বছর পূর্বে শুরু হয়ে বন্ধ হওয়া কপিলমুনি সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রস্তাবিত সেতু এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এলজিইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ডিজাইন) প্রভাস চন্দ্র বিশ্বাস, এলজিইডি’র প্রকল্প পরিচালক শেখ মোঃ আবু জাকির সেকেন্দার, এলজিইডি’র নির্বাহী(সেতু ডিজাইন) প্রকৌশলী ভাস্কর কান্তি চৌধুরী,এলজিইডি’র সেতু ডিজাইন ইউনিটের নির্বাহী প্রকৌশলী তাপস চৌধুরী,এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান,সহকারী প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু,পুলকেশ মন্ডল(ভারপ্রাপ্ত), উপজেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল,আকরামুল ইসলাম,গৌতম রায় প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..