× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

পাইকগাছায় ইউএনও মোঃ আবুল আমিনকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা

admin
হালনাগাদ: সোমবার, ১৬ মে, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিনকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সরল খাঁ স্মৃতি সংসদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, বিদায়ী ইউএনও মোঃ আবুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ভারপ্রাপ্ত ইউএনও মুহাম্মদ নাজমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস,এম কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সাংবাদিক আব্দুল আজিজ, সরল খাঁ স্মৃতি সংসদের সভাপতি আব্দুল মজিদ বয়াতী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও অলিউর রহমান। উল্লেখ্য, ইউএনও হিসেবে মোঃ আবুল আমিন গত ১৬ মার্চ যোগদান করেন এবং যোগদানের দেড় মাসের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে খাগড়াছড়িতে পদায়ন হয়।

সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হকের নিকট দায়িত্ব বুঝে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে তিনি রওনা হন।


এ ক্যটাগরির আরো খবর..