× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পাইকগাছায় আ’লীগ ও স্বতন্ত্র চার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারনা জম-জমাট

admin
হালনাগাদ: শনিবার, ২৩ মার্চ, ২০১৯

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।  পাইকগাছায় ক্ষমতাসীন আ’লীগ ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধী দল-মতের প্রার্থী। ফলে আ’লীগ মনোনীত প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নিজ দলের প্রার্থীর সাথে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলের সবাই অংশ গ্রহন করতে পারবে, সে অনুযায়ী আ’লীগের মনোনীত প্রার্থী সহ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন আ’লীগের হেভিওয়েট চার নেতা। বিএনপি-জামায়াতের ভোট ব্যাংক নিজের পক্ষে নিতে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে রীতিমতো নিয়মিত পথসভা ও প্রচার-প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে তৃণমূলের রাজনীতিতে।

চতুর্থধাপে আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্য উপজেলা আ’লীগ আহবায়ক গাজী মোহাম্মদ আলী (গাজী চাচা) দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপরদিকে, কেন্দ্রর সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী হয়েছেন উপজেলা আ’লীগের সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোড়ল রশীদুজ্জামান, সদ্য সাবেক সংসদ সদস্যপুত্র শেখ মনিরুল ইসলাম ও ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি শেখ আবুল কালাম আজাদ।

প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম ও বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গাজী মোহাম্মদ আলীর ব্যক্তি ইমেজ অপেক্ষা দলীয় প্রতীক নৌকা পাওয়ায় আ’লীগের একটি অংশের সমর্থন পাচ্ছেন। রশীদুজ্জামান মোড়ল তার রয়েছে ব্যক্তি ইমেজ। ভোট আদায়ের নানা কৌশল। উপজেলার সবস্থানে তার রয়েছে নিজস্ব কিছু কর্মী সমর্থক। শেখ মনিরুল ইসলাম তার ব্যক্তিগত কোন লোক বা কর্মী না থাকলেও পিতা সাবেক এমপি নুরুল হকের রয়েছে বিশাল একটি সমর্থক গোষ্ঠি। এলাকায় যথেষ্ঠ উন্নয়নমূলক কাজ করায় তার সমর্থকরা পিতার কারণে ছেলে মনিরুলের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। আবুল কালাম আজাদ বয়সে তরুন সাবেক ছাত্রনেতা হিসেবে যুব সমাজের মধ্য তার রয়েছে যথেষ্ঠ গ্রোহণযোগ্যতা। সবমিলিয়ে সকল প্রার্থীরা নির্বাচনী এলাকায় নিজ নিজ কর্মী নিয়ে প্রতিযোগিতা আকারে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ, পাইকগাছার বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মুক্তিযোদ্ধা স ম বাবর আলী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। অন্যদিকে, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন আ’লীগ মনোনীত প্রার্থী সহ মোট ৪ জন । সেখানে আ’লীগের ভোট ভাগাভাগির পাশাপাশি বিএনপি’র ভোটারদের কাছে টানছেন প্রার্থীরা। উপজেলার দশটি ইউনিয়নে দুই লাখ ৯ হাজার ৩৩৮ ভোটার রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..