× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

পাইকগাছায় আনসার ও ভিডিপি’র ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল আশ্রায়ন প্রকল্পে অনুষ্ঠিত হয়েছে।

৫নং ওয়ার্ড কাউন্সিলর রবি শংকর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন। প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম ও ওসি আশরাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, আনসার ভিডিপি’র আরিফুল ইসলাম, প্রশিক্ষিকা জাহানারা বেগম, প্রশিক্ষক আলতাফ হোসেন, থানা ও পৌর আনসার কমান্ডার আবু হানিফ, পৌর দলনেতা মোঃ বজলুর রহমান, প্রশিক্ষণার্থী লিটন গাজী, আলম চৌধুরী, কৃষ্ণা চক্রবর্তী, শাহানাজ আক্তার, ইয়াসমিন নাহার, রুখশাহানারা আক্তার, আফতাফাতারা কাজল, সোহাগ গাজী ও সুপংঙ্কর মন্ডল। উল্লেখ্য পৌরসভা আনসার ভিডিপি’র তত্বাবধায়নে ১০ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণে ৬৪ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..