× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

পাইকগাছা( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও গাছের চারা রোপণ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ জুন, ২০২৫
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও গাছের চারা রোপণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ” প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় ” প্রতিপাদ্য বিষয়ের উপর এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাইকগাছা- হাড়িয়া-লতা সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে  বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ও উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্তের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল।


এ ক্যটাগরির আরো খবর..