× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

খুলনার পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা লিগ্যাল এইড কমিটি।

শুরুতেই আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে বর্ণাঢ্য এক সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ হযরত আলীর সভাপতিত্বে ” সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিএম আককাছ আলি। সেরেস্তাদার ইকরামুল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইনজীবী মোজাফফর হাসান, প্রধীশ হালদার, শফিকুল ইসলাম কচি, এফএমএ রাজ্জাক, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখি ও রোভার গার্ল বৃষ্টি সাধু।

দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।


এ ক্যটাগরির আরো খবর..