× Banner
সর্বশেষ
পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পাইকগাছা কলেজের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন; বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের একাত্বতা পোষন

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা কলেজের উদ্যোগে দেশ ব্যাপী সন্ত্রাস, গুপ্তহত্যা ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বনানী সংঘ ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে একত্বতা পোষন করে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বনানী সংঘের সভাপতি এ্যাডঃ স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও সরদার মোহাম্মদ আলী, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রভাষক মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন অধ্যাপক বিষ্ণপদ পাল, আজিজুর রহমান, শহীদুল ইসলাম, গাজী আমান উল্লাহ, সরদার জামাল উদ্দীন, শেখ রফিকুল ইসলাম, লিলিমা খাতুন, আব্দুর রাজ্জাক বুলি, মোমিন উদ্দীন, সাঈদুজ্জামান, তরুণ কান্তি মন্ডল, মাহবুবা নাজনীন ইরানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, বনানী সংঘের অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, এ্যাডঃ মোজাফ্ফার হাসান,  এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রঞ্জু, প্রভাষক ময়নুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম বাবলু, সুনীল মন্ডল, মনোহর চন্দ্র সানা, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, প্রভাষক রোহতাব উদ্দীন, হিরন্ময় রায়, শফিকুল ইসলাম, নুরুজ্জামান টিটু, শিক্ষার্থী কানিজ ফাতিমা, নূর জাহান আক্তার ও পাপড়ী মন্ডল।


এ ক্যটাগরির আরো খবর..