× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে পাইকগাছা উপজেলায় ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলায় মোট ৮৮টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য স্থাপন করা হচ্ছে ৪৮৮টি ভোটকক্ষ (বুথ)।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার ৭৭টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভোটগ্রহণ চলাকালীন এসব সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে, যা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র আরও জানায়, জনবহুল, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর হিসেবে চিহ্নিত ভোট কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া বাকি ১১টি ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে থাকবে বডি-অন ক্যামেরা। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোটাররা যেন নির্বিঘ্ন ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রভিত্তিক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ভোট কেন্দ্রের ভৌত অবকাঠামো উন্নয়ন, বুথ বিন্যাস, বিদ্যুৎ ব্যবস্থা, ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের দিন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত এবং নিরাপত্তা বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হবে।
উল্লেখ্য, ভোটার উপস্থিতি বাড়ানো ও ভোটাধিকার প্রয়োগে জনগণকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..