× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পাইকগাছা উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ  পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি মূলক সভা মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, ওসি (তদন্ত) আলমগীর কবির, অধ্যক্ষ রবিউল ইসলাম ও মিহির বরণ মন্ডল। উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার ও লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক অপু মন্ডল, সুরাইয়া বানু ডলি, অজিত কুমার সরকার ও অনিতা রানী মন্ডল, আ’লীগ নেতা শেখ কামরুল হাসান টিপু, ব্যবসায়ী কাজী আজিজুল করিম, দাউদ শরীফ, আজিজুর রহমান, সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তিরঞ্জন সেন, প্রকাশ ঘোষ বিধান, আব্দুর রাজ্জাক বুলি ও আবুল হাসেম, প্রভাষক ময়নুল ইসলাম ও মাসুদুর রহমান মন্টু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি ও এ্যাডঃ সমীর কুমার বিশ্বাস। সভায় যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন ও গদাইপুর ফুটবল মাঠে বিগত দিনে অনুষ্ঠিত হওয়া ঐহিত্যবাহী মেলাকে চলতি বছর উপজেলা প্রশাসনের আওতায় উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..