× Banner
সর্বশেষ
আজ ১৪ মার্চ শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মার্চ শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক

কূটনৈতিক প্রতিবেদক

পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষের রাজনীতি ছাড়ার হুমকি

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০২৪
রাজনীতি ছাড়ার হুমকি

পশ্চিমবঙ্গের ‘সবচেয়ে সফল’ বিজেপি নেতা দিলীপ ঘোষ তার সবকটি পদ হারিয়েছেন। প্রথমে রাজ্য সভাপতির পদ। তারপরে কেন্দ্রীয় স্তরের পদ। অবশেষে লোকসভা সদস্যের পদও। এর কারণ, রাজ্য বিজেপিতে দিলীপের সঙ্গে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রধান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর অভ্যন্তরীণ কোন্দল। সুকান্ত-শুভেন্দু গোষ্ঠী দিলীপকে হারাতে তৎপর।

পশ্চিমবঙ্গ বিজেপিতে জনপ্রিয় নেতাদের একজন দিলীপ ঘোষ। এবার দলের ওপর চটেছেন দিলীপ। দল ও রাজনীতি ছাড়ার হুমকি দিয়েছেন তিনি। এক সময় দিলীপ ঘোষের হাত ধরে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় ১৮টি ও বিধানসভায় ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। বিজেপির ইতিহাসে পশ্চিমবঙ্গে দলটির এটাই সবচেয়ে বড় সাফল্য।

সংবাদমাধ্যমকে দেওয়া একাধিক সাক্ষাৎকারে দিলীপ বলেন, ‘দলে পদহীন অবস্থায় আমি এভাবে থাকতে পারবো না। আমার জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতি থেকে বিদায় নেব।’ বিজেপির এই নেতা আরও বলেন, ‘আরও কিছুদিন অপেক্ষা করবো। তবে আমার সহ্যেরও একটা সীমা আছে।’

সর্বশেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কাঙ্ক্ষিত ফল করতে পারেনি বিজেপি। কিন্তু এবারও মোদি পশ্চিমবঙ্গে বেশ কয়েকবার প্রচারে এসেছিলেন। সেই সুফল ঘরে তুলতে পারেনি দলটি। বিশ্লেষকদের অনেকেই বলছেন, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতি এভাবে চলতে থাকলে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আসন আরও কমতে পারে।

এবারের লোকসভা নির্বাচনের পর দিলীপ ঘোষ বলেছেন, তাকে হারাতে গিয়ে রাজ্যে অন্তত তিনটি আসন হারিয়েছে বিজেপি। নিজের জেতা আসন মেদিনীপুর থেকে তাকে সরিয়ে নিয়ে আসা হয়েছিল বর্ধমান-দুর্গাপুরে। ফলে মেদিনীপুর আসন বিজেপি হারিয়েছে। উপরন্তু হারিয়েছে দুর্গাপুর আসনও। কারণ সেখানে নতুন একজন প্রার্থী হিসেবে বিশেষ সুবিধা করতে পারেননি দিলীপ।

এছাড়া আসানসোল আসনে অগ্নিমিত্রা পাল আগেও ভোটে দাঁড়িয়েছিলেন। এবার তিনি সেখান থেকে মনোনয়ন পাবেন বলে পরিশ্রম করেছিলেন। অথচ তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় দিলিপের আসন মেদিনীপুরে। অগ্নিমিত্রা হেরে যান। অর্থাৎ, দিলীপের মতে, তিনটি আসন থেকে তাকে সরাতে গিয়ে সবগুলোয় বিজেপি হেরে গেছে।

পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। বিজেপির ভেতরেই অনেকের বক্তব্য যে, শুভেন্দু একাধিক দুর্নীতির মামলায় জড়িত।

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শুভেন্দুকে মমতার বিরুদ্ধে লড়াইয়ের প্রধান মুখ করে তুলেছিল বিজেপি। যে কারণে এবারের লোকসভা নির্বাচনে দলটির আসন ১৮ থেকে কমে ১২ হয়েছে। রাজ্যে সুকান্ত-শুভেন্দু গোষ্ঠী কট্টরভাবে দিলীপ–বিরোধী। তবে দিলীপের বিরুদ্ধে বিশেষ কোনো দুর্নীতির অভিযোগ এখনো নেই।


এ ক্যটাগরির আরো খবর..