সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট স্থগিত

সিলেটে পরিবহণ শ্রমিকদের ৫ দফা দাবিতে ডাকা ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বুধবার বিকেল পৌনে চারটার দিকে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ।

এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠক শুরু করেন তার। পরে বৈঠকে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

হঠাৎ করে ডাকা এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীসাধারণ। সমস্যায় পড়েছিলেন এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা।

পরিবহণ শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।