× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

পরিকল্পিত উন্নয়ন হবে পদ্মা পাড়ে

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ পদ্মা সেতু এলাকায় পরিকল্পিত উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূইঞা। তিনি বলেন, যোগাযোগ এবং অর্থনৈতিক বিষয়কে গুরুত্ব দিয়ে এ এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে। যাতে এই উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত না হয় সেটি মনিটরিং করতে পদ্মা পাড়ে সচিব কমিটির বৈঠক করেছে।

শনিবার মাওয়ায় পদ্মার পাড়ে সচিব কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠকটি শুরু হয় সকাল ১০টায়। তিন ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষ হয় ১টায়। বৈঠকে অন্তত ৫০টি মন্ত্রণালয়ের সচিব অংশ নেয়। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, পদ্মাসেতু সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। এটি সরেজমিন পরিদর্শন করে কাজের অগ্রগতি দেখতেই মূলত সচিব কমিটির বৈঠকটি পদ্মা পাড়ে হয়েছে। তিনি বলেন, সবকিছু পর্যালোচনা করে পদ্মা সেতুর কাজের গতি আরও বাড়ানো এবং এসব এলাকার পরিকল্পিত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। এলক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..