× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

পরাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের রুদ্ধদ্বার বৈঠক

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
পিটার হাসের রুদ্ধদ্বার বৈঠক
পরাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের রুদ্ধদ্বার বৈঠক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা, ইউরোপ ইউনিয়ন, কুটনৈতিক অংগন ছাড়িয়ে দেশের সর্বস্তরে আলোচনার ঝড় বইছে। এ অবস্থায় পরাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের রুদ্ধদ্বার বৈঠক আরও বেশি গুরুত্ব বহন করছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১টায় পরাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন রাষ্ট্রদূত পিটার হাস।

প্রায় দেড় ঘণ্টা চলে বৈঠক। বৈঠক শেষে পদ্মা থেকে বের হন পিটার। কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। পদ্মার বাইরে অপেক্ষমান কিছু গণমাধ্যমকর্মী আশা করছিলেন অন্তত পররাষ্ট্রসচিব বৈঠক নিয়ে কথা বলবেন। কিন্তু একই ভেন্যুতে অন্য প্রোগ্রাম থাকায় সচিবকে আর পায়নি গণমাধ্যম।

পদ্মায় পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূতের বৈঠকে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বৈঠক হয়েছে স্বীকার করলেও আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে, কূটনৈতিক সূত্র এ বৈঠককে ‘রুদ্ধদ্বার বৈঠক’ বলেই মনে করছেন।

কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, বৈঠকে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এক্ষেত্রে ২৮ অক্টোবরের সংঘাত-সহিংসতা এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়া ওয়াশিংটনের পক্ষ থেকে সংলাপের তাগিদ দিয়ে ক্ষমতাসীন ও বিরোধীসহ অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে বিরোধ মীমাংসার বার্তা থাকতে পারে বলেও ধারণা করেন তারা।

সূত্র আরও বলছে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংলাপের বার্তা দিলেও যুক্তরাষ্ট্র থেকে এ ধরনের বার্তা একেবারে নতুন। গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে হওয়া বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত শর্তহীন সংলাপের কথা বলেন।

বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সঙ্গে মুখ খুলছে না মার্কিন দূতাবাসও। বৈঠক নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ‘কূটনৈতিক পন্থা’ অবলম্বন করেন দূতাবাসের মুখপাত্র স্টিফিন ইবেলি।

তিনি বলেন, কূটনীতিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে কথা বলি। সুশীল সমাজ ও বেসরকারি সংস্থা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়িক নেতা, রাজনৈতিক দল, শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্বশীল ব্যক্তি, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অনেকের সঙ্গে আমাদের কথা হয়। এসব যোগাযোগ ও আলাপে বাংলাদেশকে আরও ভালোভাবে বুঝতে এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে সাহায্য করে।


এ ক্যটাগরির আরো খবর..