× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পদ্মায় তিন ঘন্টা আটকে ছিলেন নৌমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে মাঝ পদ্মায় ফেরিতে আটকা পড়েছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। প্রায় তিন ঘণ্টা পর উদ্ধার করা হয় তাঁকে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শিমুলিয়া থেকে কাওরাকান্দি যাওয়ার পথে পদ্মা নদীতে ডুবোচরে আটকে পড়ে মন্ত্রীকে বহনকারী ফেরিটি। দুপুর ১টার দিকে ফেরিসহ তাঁকে তীরে আনা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমেদ জানান, আজ সকাল ১০টার দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ নৌমন্ত্রী শাজাহান খানকে নিয়ে মাদারীপুরের কাওরাকান্দি ঘাটের উদ্দেশে রো-রো ফেরি গোলাম মাওলা শিমুলিয়া ঘাট ছেড়ে যায়।

ফেরিটি মাঝ পদ্মায় লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরেআটকা পড়ে। পরে নেতাকর্মীদের স্পিডবোট ও জাহাজে করে পদ্মা পার করা হয়।এর প্রায় তিন ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী টাগ বোট অগ্রজ ডুবোচরে আটকা পড়া ফেরিটি উদ্ধার করে।পরে নৌমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের গাড়ি নিয়ে ফেরিটি কাওরাকান্দি  ঘাটের উদ্দেশে রওনা দেয়।মাত্র দুদিন আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট থেকে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে যুক্ত হয় রো-রো ফেরি গোলাম মাওলা।


এ ক্যটাগরির আরো খবর..