× Banner
সর্বশেষ
রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২

পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ বিএনপি-জামায়াত দেশের মানুষের উন্নয়ন চায় না বলেই তারা পদ্মা সেতুর কাজ বন্ধ করে দিয়েছিল বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের উদ্বোধনের পর শনিবার বিকেলে মুন্সীগঞ্জের মাওয়ায় আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের কেউ রক্ষা করতে পারবে না, তাদের বিচার শেষ করা হবেই।

এর আগে, স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে নদী শাসন কাজের ফলক উন্মোচন করেন তিনি। সেখানে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করতে পারেনি। এই সেতুর কাজ শুরুর মধ্য দিয়ে প্রমাণিত হলো নিজেদের কাজ করার সক্ষমতা বাংলাদেশের আছে। পরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মূল পাইলিং কাজের উদ্বোধন করেন তিনি।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথে পদ্মা সেতুর নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে গেল। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন সেতুর মূল পাইলিং। এরমধ্য দিয়ে শুরু হল পদ্মা সেতুর নির্মাণ কাজ। দুপুরে পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে পাইলিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, সকাল সোয়া এগারোটার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। এরপর সেতুর নদীশাসন কাজের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা। বক্তব্যে পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের কথা তুলে ধরেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন,দেশি-বিদেশি কোন ষড়যন্ত্রই পদ্মা সেতুর নির্মাণ কাজ থামাতে পারেনি।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু দেশের আঞ্চলিক যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে তরান্বিত করবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এছাড়াও সেতু নির্মাণে জমি দানকারীদের কৃতজ্ঞতা জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..