× Banner
সর্বশেষ
২ মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড – প্রবাসী কল্যাণ মন্ত্রী যশোরে বিজিবির অভিযানে বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি মাছ গলদা, বাগদা ও হরিনা আটক ১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী

স্টাফ রিপোর্টার

পদ্মা সেতু দেখতে গিয়ে বাসের ধাক্কায় নিহত ১-আহত ১২

ACP
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
পদ্মা সেতু দেখতে গিয়ে বাসের ধাক্কায় নিহত ১

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল হক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ১২ জন। শনিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজার কাছে ন্যাশনাল ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সওকাত হোসেন বলেন, কুয়াকাটা থেকে আসা অন্তর পরিবহনের একটি বাস সামনে থাকা মাইক্রোবাসের পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি উল্টে যায়। এতে মাইক্রোবাসের যাত্রী আব্দুল হক মারা যান। এছাড়া মাইক্রোবাসে থাকা আরও ১২ যাত্রী আহত হন।

মাইক্রোবাস যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কিশোরগঞ্জ থেকে পদ্মা সেতু দেখার জন্য ১৩ জন মাইক্রোবাসে মাওয়া প্রান্তে আসেন। দুপুরের পর তারা সেতু পার হয়ে জাজিরায় আসেন।

সেখান থেকে পদ্মা সেতু পার হয়ে চলে যাওয়ার সময় টোল প্লাজার কাছে ন্যাশনাল ব্যাংকের সামনে আসলে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি বাস মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক যাত্রী মারা যান। অন্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..