স্টার্ফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা উনিয়নে শ্রী মহামায়া গনেশ চন্দ্র রায়ের বাড়িতে পদ্মপুরান বেহুলার পালা আযোজন করেন।
পদ্ম পুরান বেহুলার গান আগের দিনে প্রায় প্রতি বাড়ি বাড়ি হতো এখন তেমন দেখা যায় না এই পদ্ম পুরান বেহুলা গানের আয়োজন করতে। তবে অনেক দিন পর সেই হারানো দিনের এই পদ্ম-পুরাণ পালা কীর্তন বেহুলা গানের আয়োজন করেন মহামায়া গনেশ চন্দ্র রায়।
পদ্মপুরান পালা কীর্তন বেহুলার গান দুপুর ২ টা রাত ২ পর্যন্ত এলাকার লোকজনের ভীর জমায় । এছাড়াও পদ্ম-পুরান পালা কীর্তন প্রেমিকরা দুর দুরান্ত থেকে এসে এই পালা কীর্তন বেহুলা গান উপভোগ করছেন । ৭ দিন ব্যপি পদ্ম পুরান পালা কীর্তন বেহুলা গানের আজ ৪র্থ তম দিন চলছে।
কথা বলে জানাযায়, পদ্ম পুরান পালা কীর্তন বেহুলার গান পরিবেশন করছেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জের প্রাধান-ধনেশ্বর, ম্যানেজার-নারায়ণ, দোহারি- আলম,বাদ্যকর-যুতিশ এছাড়াও আরো অনেকেই এই কীর্তন অংশ গ্রহন করেন।
বাড়ির গৃহস্থ জানায় ভক্তদের সাড়া পেলে তিনি প্রতিবছর এই পালা কীর্তন বেহুলা গানের আযোজন করবেন।