× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

পত্নীতলায় বিরল প্রজাতির নীলগাই উদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০১৯

মো.আবু সাইদ,পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বিরল প্রজাতির ধূসর বর্ণের একটি নীলগাই ধরা পড়েছে।সোমবার সকালে উপজেলার নির্মইল ইউনিয়নের কালুপাড়া সীমান্ত এলাকা থেকে এটিকে আটক করেন স্থানীয়রা। এটি সীমান্তের ওপার থেকে দলছুট হয়ে এসেছে বলে ধারণা করছে এলাকাবাসী।

নির্মইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন। এটি একটি পুরষ জাতের নীলগাই। সকালে এলাকায় গাইটি ঘুরতে দেখে এলাকাবাসী। এরপর সবাই মিলে গাইটিকে আটক করে। আপাতত গাইটি আমার হেফাজতে ইউনিয়ন পরিষদে রয়েছে।

জেলা বন কর্মকর্তা জিল্লুর রহমান জানান, গাইটি উদ্ধার হওয়ার বিষয়টি আমরা খবর পেয়েছি। আমাদের কর্মকর্তাগন ঘটনাস্থলে যাচ্ছে গাইটি উদ্ধার করার জন্য।

১৪ বিজিবির সিও লে: কর্নেল জাহিদ হাসান জানান, এরই মধ্য স্থানীয় চেয়ারম্যানের সাথে কথা বলে গাইটি তাদের হেফাজতে রাখতে বলা হয়েছে। এটি বিজিবি হেফাজতে নেওয়ার পরে কাস্টমস অথবা বন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..