× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

পত্নীতলায় পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানা পুলিশের উদ্যোগে বিদায়ী জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন (পিপিএম) কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পত্নীতলা থানা চত্ত্বরে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওসি পরিমল কুমার চক্রবর্তী সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম, নজিপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ময়েজ উদ্দীন, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, জেলা পরিষদের সদস্য ফাতেমা জিন্নাহ ঝরন প্রমূখ।

বিদায়ী পুলিশ সুপার তার বক্তবে বলেন, বর্তমান পুলিশ বাহিনি তাদের সুনাম অক্ষুন্ন রেখে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতে হবে। তিনি ধৈর্য়্য ও সাহসিকতার সাথে তাদের দায়িত্ব পালন করার আহবান জানান। পরে থানা পুলিশের পক্ষ থেকে বিদ্যায়ী পুলিশ সুপার মো. ইকবাল হোসেনকে সন্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য বিদায়ী পুলিশ সুপার ইকবাল হোসেন রংপুর বিভাগে অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগ দেবেন। ২০১৭ সালে নওগাঁ পুলিশ সুপার হিসেবে যোগ দেন ইকবাল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..