× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

পঞ্চগড়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের কারাদণ্ড

admin
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ফেনসিডিল ব্যবসার দায়ে স্বামী- স্ত্রীসহ তিনজনকে সাত বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

২৯মে পঞ্চগড় স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এম এ নূর এই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন জেলার আটোয়ারী উপজেলার ছেপড়াঝাড় গ্রামের আমিরুল ইসলাম (২৭), তাঁর স্ত্রী আখি আক্তার (২৪) ও জিয়ারুল ইসলাম (৩৩)।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ জুন সন্ধ্যায় ১০০ বোতল ফেনসিডিল ট্রাভেল ব্যাগে নিয়ে দণ্ডাদেশ পাওয়া ওই তিনজন ঢাকায়
যাওয়ার জন্য আটোয়ারী উপজেলার সাতখামার বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় পুলিশ একই বছরের ১৫ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডাদেশ পাওয়া তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর পুলিশ তাদের কারাগারে পাঠাক


এ ক্যটাগরির আরো খবর..