এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার খাস সরকারি ও প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর (সোমবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে পোনা মাছ অবমুক্ত করেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আমিরুল ইসলাম।
এ সময় পঞ্চগড় সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ আরিফ হোসেন, জেলা মৎস্য অফিসার শাহ নেওয়াজ সিরাজীসহ উপজেলা পরিষদ ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
২০২০- ২০২১ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধিন রাজস্ব খাতের আওতায় পঞ্চগড় সদর উপজেলায় খাস সরকারি ও প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করণ করা হয়।