× Banner
সর্বশেষ
টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তির ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ইজিবাইক (থ্রি হুইলার) উল্টে সাবেরুল ইসলাম সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

১৭ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলার কালিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট এলাকার মজিবর রহমানের ছেলে। সে কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।

স্থানীয়রা জানায়, সকালে সাবিরুল সহপাঠীসহ এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইজিবাইকে কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ইজিবাইকে করে। রাস্তায় বেঁধে রাখা একটি ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইজিবাইকটি। এ সময় সাবেরুলসহ চার পরীক্ষার্থী আহত হন। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাগরের মৃত্যু হয়। আহত অন্য তিন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফিয়া ফারজান বলেন, অতিরিক্ত রক্তপাতের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সাগরের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সাগরের নিহতের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে নিহত পরীক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..