× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন করলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি

Kishori
হালনাগাদ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
চা নিলাম কেন্দ্র উদ্বোধন

পঞ্চগড়ে চালু হলো দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র। সমতলের চায়ের ভূমি পঞ্চগড়ে চালু হলো দেশের তৃতীয় চা নিলাম বাজার। ২ সেপ্টেম্বর (শনিবার) বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এই নিলাম বাজারের উদ্বোধন করেন।
পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি রেলপথ মন্ত্রী এড. মো. নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও পঞ্চগড় চেম্বারের সভাপতি আব্দুল হান্নান শেখ, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আমিরুল হক খোকন। অনুষ্ঠানে যার হাত ধরে পঞ্চগড়ে চা চাষ শুরু সেই সময়ের জেলা প্রশাসক মো. রবিউল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।
এসময় বানিজ্য মন্ত্রী বলেন, দেশের তৃতীয় এই চা নিলামকেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের চা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। নিলাম কেন্দ্র চালু হলে একদিকে পরিবহন ব্যয়, সময় ও শ্রম ব্যয় কমবে।
পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র থেকে নিলাম কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের চা চাষী ও চা উৎপাদনকারীদের দীর্ঘদিনের দাবী পূরণ হল। এতো দিন শুধু চট্রগ্রাম ও শ্রীমঙ্গলে চা নিলাম হতো। এতে চা উৎপাদনকারীদের বেশ সমস্যা হতো এবং ব্যয় বেশি হতো। চা উৎপাদনকারীদের দাবীর প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালুর উদ্যোগ গ্রহণ করে।
চা চাষীদের কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করতে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু করা হলো। এতে চা উৎপাদনকারীদের ব্যয় কমবে। চা চাষীরা পাতার মূল্য না পেলে এই নিলাম কেন্দ্র চালু করা মূল্যহীন হবে।


এ ক্যটাগরির আরো খবর..