× Banner
সর্বশেষ
ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি

পঞ্চগড়ে ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কারারক্ষী নিহত 

Dutta
হালনাগাদ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
সংঘর্ষে দুই কারারক্ষী নিহত

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মুন(২৬) ও উৎপল চন্দ্র রায় (২৫) নামে দুই কারারক্ষী নিহত হয়েছে। নিহত ওই দুই কারারক্ষী পঞ্চগড় কেন্দ্রীয় কারাগারের সদস্য।
১৬ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে জেলার সদর উপজেলাধীন মাগুরা ইউনিয়নের পঞ্চগড়- আটোয়ারী সড়কের প্রধান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান মুন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মমিনুল হকের ছেলে এবং উৎপল চন্দ্র রায়ের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
স্থানীয় ও পুলিশ জানায়, বুধবার দুপুরে আটোয়ারী থেকে ওই দুই কারারক্ষী মোটর সাইকেল যোগে পঞ্চগড়ে ফেরার পথে সদর উপজেলার প্রধান পাড়া (রজনী খালপাড়া) এলাকায় পঞ্চগড়- আটোয়ারী মহাসড়করে আসলে এ সময় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই একটি দ্রুতগামী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে ওই দুই কারারক্ষী মারা যায়। খবর পেয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মী ও সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও ডিফেন্সের পরিদর্শক ভূপেন্দ্র নাথ চন্দ্র বর্মন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করি।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মোঃ কাইয়ুম মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ কারারক্ষীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..