× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

পঞ্চগড়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ৭ আগস্ট, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে ০৭ আগস্ট (রোববার) বেলা ১১টায় জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শের-ই-বাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের সচেতন করতে তুলতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সরকারি ও বেসরকারি কর্মকর্তা- কর্মচারী, জনপ্রতিনিধি, নারী নেত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এত অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জাতীয় মহিলা সংস্থা পঞ্চগড়ের সভাপতি রেজিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..