× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

পঞ্চগড়ে করোনায় আরো ১ জনের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৯ মে, ২০২০
পঞ্চগড় সিভিল সার্জন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে করোনায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাড়ালো ২ জনে।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে সুরুজ আলী (৮৫) নামে এক বৃদ্ধ করোনাভাইরাসে শুক্রবার ভোর পাঁচটায় নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন। তিনি নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

২৯ মে (শুক্রবার) সকালে পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সম্প্রতি ঢাকা ফেরত ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তিনি শ্বাসকষ্টেও ভুগছিলেন।

গত ১৮ মে ওই বৃদ্ধের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ আসে। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাসিনুর রহমান বলেন, সম্প্রতি ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধ এবং তাঁর ৬৫ বছর বয়সী স্ত্রী জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের গ্রামের বাড়িতে ফিরেন। এরপর থেকেই তাঁরা হোম কোয়ারেন্টিনে ছিলেন।

গত ১৬ মে তাঁদের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। ১৮ মে সন্ধ্যায় স্বামী-স্ত্রী দুজনেরই নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। বাড়িতে তাঁরা আলাদা কক্ষে চিকিৎসাধীন ছিলেন।

সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, আজ ভোরে ওই বৃদ্ধের লাশ বিশেষ ব্যবস্থায় তাঁর পারিবারিক গোরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..