× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

এন,এ,রবিউল হাসান লিটন পঞ্চগড় প্রতিনিধি :  পঞ্চগড়ের বোদা উপজেলায় অটোরিকাশার ধাক্কায় পায়েল আক্তার সুমি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পায়েল ওই এলাকার মৃত বাবুল হোসেনের মেয়ে এবং আমতলা কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পায়েলের নানা সামসুল আলম জানান, বিকেলে পায়েল তাঁর নানীর সঙ্গে রাস্তায় গেলে একটি অটোরিকশা ধাক্কা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পঞ্চগড় সদর থানার উপ পরিদর্শক (এসআই) রঞ্জু আহাম্মেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..