× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

পঞ্চগড়-২ আসনে প্রার্থীতা ফিরে পেলেন ফরহাদ হোসেন আজাদ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ আপিল শুনানির মাধ্যমে প্রার্থীতা ফিরে পেলেন।

গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই এর সময় মনোনয়নপত্রের হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার ও পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি)তে আপিল করেন ফরহাদ হোসেন আজাদ।

৬ ডিসেম্বর (বৃহ:বার) সকালে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে ফরহাদ হোসেন আজাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি।

গত ২ ডিসেম্বর (রোববার) মনোনয়নপত্র যাচাই বাছাই এর দিনে পঞ্চগড়-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম এবং পঞ্চগড়-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং অফিসার।

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পঞ্চগড়ের দু’টি আসনে মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। একজন প্রার্থী মনোনয়ন ফিরে পাওয়ায় মোট প্রার্থীর সংখ্যা ১৬ জন।

প্রার্থীরা হলেন, পঞ্চগড়-১ আসনে সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান আওয়ামী লীগ, ব্যারিস্টার নওশাদ জমির বিএনপি, বর্তমান সংসদ সদস্য নাজমুল হক প্রধান স্বতন্ত্র, আবু সালেক জাতীয় পার্টি, আল রাশেদ প্রধান জাগপা, মোঃ সুমন রানা জাকের পার্টি, মোঃ হাবিবুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি এবং মোঃ আব্দুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..