× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে প্রথম নারী মেয়র হলেন জাকিয়া খাতুন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
ঞ্চগড় পৌরসভা নির্বাচনে প্রথম নারী মেয়র হলেন জাকিয়া খাতুন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় পৌরসভা নির্বাচনে জাকিয়া খাতুন নৌকা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। জাকিয়া খাতুন পঞ্চগড় পৌরসভায় প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন।
জাকিয়া খাতুন নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১২০৫৬ ভোট। তার নিকটতম প্রার্থী ধানের শীষ প্রতিকের মোঃ তৌহিদুল ইসলাম পেয়েছে ৯৪৭৫ ভোট।
২৮ ডিসেম্বর (সোমবার) প্রথম ধাপে পৌরসভা নির্বাচনে পঞ্চগড় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠিত হয়।
এখানে প্রথমবারের মত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।
এই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন।  প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে তৌহিদুল ইসলাম, আ. লীগ মনোনীত নৌকা প্রতীকে জাকিয়া খাতুন এবং জাগপা মনোনীত হুক্কা প্রতীকে শাহরিয়ার আলম বিপ্লব। এছাড়া ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর জানান, পঞ্চগড় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫০১১ জন।  এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৭১৫৩ জন এবং নারী ভোটার ১৭৮৫৮জন।


এ ক্যটাগরির আরো খবর..