× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

পঞ্চগড় দেবীগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

admin
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড়  প্রতিনিধিঃ ষষ্ঠ দফায় পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে ৩টি আওয়ামী লীগ, ১টি বিএনপি ও ২ টিতে স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থীরা জয় লাভ করেছে।

শনিবার রাতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন ও উপজেলা যুব কর্মকর্তা আনিছুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

শালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান চৌধুরী মাসুম। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২১ ভোট।

সোনাহার ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীরেন্দ্রনাথ রায় আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৬০ ভোট।

সুন্দরদিঘি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পরেশ চন্দ্র রায় সরকার। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাঈদ আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৩৫১ ভোট।

দণ্ডপাল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) মো. জামেদুল ইসলাম। তিনি ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আজগর আলী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৮৩ ভোট।

পামুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলে হায়দার প্রধান। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মিজানুর রহামান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২৯ ভোট।

চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (আওয়ামী লীগ বিদ্রোহী) প্রার্থী অনিল চন্দ্র রায়। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিনুর রহামান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৭৮ ভোট।

প্রকাশযে, দেবীগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ষষ্ঠ দফায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫ জন প্রার্থী, সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন ও সদস্য পদে ১৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪টি ইউনিয়নে ছিটমহল থাকায় সেখান কার ভোটারা ভোটার তালিকা ভুক্ত না হওয়ার কারনে ভোট স্থগিত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..