× Banner
সর্বশেষ
ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় নিষিদ্ধ পলিথিন জব্দের পর ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আটক ২

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
বোদায় নিষিদ্ধ পলিথিন জব্দের

পঞ্চগড়ের বোদায় নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করে ফেরার পথে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার নগরকুমারি হাটে নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানাসহ মজুদকৃত পলিথিন জব্দ করা হয়।
এরপর জব্দকৃত পলিথিন ভ্যানে করে নিয়ে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা ভুয়া ম্যাজিস্ট্রেটথ ও ভ্রাম্যমাণ আদালতকে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। একসময় তারা ভ্যানে থাকা জব্দ কৃত মালামাল ছিনিয়ে নিয়ে যায় এবং আদালতের পেশকারের ওপর চড়াও হয়। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে কতিপয় ব্যক্তি তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতার সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে একজনকে ভূমি অফিস কার্যালয়ে ধরে নিয়ে যাওয়া হয়। পরে সেনাবাহিনী এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও মব সৃষ্টি করে। লুটকৃত মালামাল উদ্ধার হয়েছে। এই ঘটনায় দুইজন কে ইতিমধ্যে গ্রেফতার করে একজনকে ১২ দিনের জেল ও অপরজন হায়দার আলীসহ ১৬ জনের নামে সরকারি কর্মকাণ্ডে বাধা ও মারধরের অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..