× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় গণশুনানি অনুষ্ঠিত 

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
পঞ্চগড়ের বোদায় গণশুনানি অনুষ্ঠিত 

পঞ্চগড়ের বোদা উপজেলার নাগরিকদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
এসময় প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমি পঞ্চগড় জেলাকে দুর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই। নিজে দুর্নীতি করিনা আর কাউকে করতেও দেবো না”
তিনি আরও বলেন, “আমি এই জেলায় একটি লাগেজ নিয়ে এসেছি, জেলা প্রশাসক হিসেবে চলে যাওয়া’র সময় ওই একটি লাগেজ আর মানুষের ভালোবাসা নিয়ে যেতে চাই। এই জেলার সংশ্লিষ্ট কোন কর্মকর্তা কর্মচারী দুর্নীতিবাজ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মনে রাখবেন আমার চাকুরি জীবনে কখনও তদবির করিনাই সরকার যেখানে মনে করেছে সেখানে কাজ করেছি। এই মুহূর্তে আমার লক্ষ্য আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা। নির্বাচন সময়ে কাউকে চেনার দরকার নেই। আমার কাছে কোন দল, মার্কা, কিংবা গোষ্ঠী আলাদা কোন সুবিধা নেয়ার চেষ্টা করবেন না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন আগামী জাতীয় নির্বাচন তদারকি করবে।”
তিনি আরও বলেন, “কেমন জেলা প্রশাসক চান? শিরোনামে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের ভিত্তিতে একটি পুস্তিকা প্রকাশ করবে জেলা প্রশাসক। এবং সেই পুস্তিকা অনুযায়ী আপনাদের জেলা প্রশাসক হিসেবে সরকারি নিয়ম মেনে আপনাদের মতামতের ভিত্তিতে পঞ্চগড় জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, শিক্ষা ক্ষেত্রে যাবতীয় অসংগতি সহ প্রতিটি দপ্তরের নাগরিক সেবার মান শতভাগ নিশ্চিতে কাজ করবো কথা দিচ্ছি।”
এর আগে গণশুনানিতে গণমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, কৃষক সমিতির প্রতিনিধি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সহ উন্মুক্তভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিক্ষা, স্বাস্থ্য, মাদক, জুয়া, বাল্যবিবাহ, বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড বিতরণে অনিয়ম, ও রাস্তাঘাট সংস্কারের বিষয়ে মতামত তুলে ধরেন।
গণশুনানি অনুষ্ঠানে এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আহামেদ রাশেদ উন নবী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা লুৎফুল কবির প্রাণিসম্পদ, সমবায়, প্রকৌশলী, খাদ্য, শিক্ষা, পরিসংখ্যান কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বোদা থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..