× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে কাজ করছে সরকার – শিক্ষামন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

ACP
হালনাগাদ: সোমবার, ৪ মে, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্বামীর পিটুনিতে আরজিনা খাতুন (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী মনির হোসেন (২৪) কে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, রোববার (৩ মে) রাতে নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মনির হোসেনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মনির হোসেন শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালালের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৩ বছর আগে তেঁতুলিয়ার রণচণ্ডী গ্রামের কৃষক জালাল উদ্দীনের ছোট মেয়ে আরজিনার সঙ্গে মনির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। রোববার (৩ মে) সন্ধ্যায় নিজ বাড়িতে পারিবারিক বিবাদের জেরে আরজিনাকে বেধড়ক মারধর করেন মনির।
মারধরের একপর্যায়ে আরজিনা আশঙ্কাজনকভাবে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..