× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে লেট ব্লাইট রোগে টমেটো চাষিদের মাথায় হাত

admin
হালনাগাদ: রবিবার, ৯ এপ্রিল, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে লেট ব্লাইট (নাবী ধসা) রোগে আক্রান্ত হয়ে শত শত একর টমেটো ক্ষেত ধ্বংসের মুখে পরেছে। জেলার হাজার হাজার কৃষক দিশেহারা হয়ে পড়েছেন টমেটো ক্ষেত নিয়ে। পাচ্ছে না তেমন কোন সহযোগীতা কৃষি কর্মকর্তাদের কাজ থেকে। লেট ব্লাইট রোগে আক্রান্ত টমেটো গাছের পাতা-ফুল ও ফল জ্বলে-পুড়ে ছারখার হয়ে গেছে।

 

বৈরী আবহাওয়া ও অতিবৃষ্টির ফলে নাবী (লেট) টমেটো ক্ষেতে এই ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, গত ২০১৬-১৭ অর্থবছরে পঞ্চগড় জেলার ২ হাজার ২৫২ হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছিল। চলতি ২০১৭-১৮ অর্থবছরে টমেটো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২৭৫ হেক্টর জমি। এরি মধ্যে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন এলাকায় টমেটো রোপণ নির্ধারিত লক্ষমাত্রা প্রায় ছাড়িয়ে গেছে এবং তা থেকে উৎপাদনও শুরু হয়েছে। তবে হঠাৎ করে লেট ব্লাইট রোগের আক্রমণে থমকে গেছে কৃষকের টমেটো উৎপাদন।

 

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. শামসুল হক বলেন, ‘হঠাৎ করে বৈরী আবহাওয়া আর অতিবৃষ্টির ফলে নাবী (লেট) টমোটো ক্ষেতে লেট ব্লাইট (নাবী ধসা) রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। এই সমস্যা থেকে উত্তোরনের জন্য পঞ্চগড় কৃষি বিভাগের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগীতা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

 

উল্লেখ্য যে, শীত প্রধান পঞ্চগড় জেলায় দুই দফায় টমেটো চাষ হয়। প্রথম দফায় আমন ধান উঠার পর শীতকালে শুরু হয় আগাম টমেটো উৎপাদন আর দ্বিতীয় দফায় গ্রীষ্মকালে লেট বা নাবী টমেটো। সারা দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ সময় দেশের আর কোন জায়গায় টমেটো পাওয়া যায়না।


এ ক্যটাগরির আরো খবর..