× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে নকল স্বর্ণালঙ্কার সহ ২ প্রতারক আটক

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
প্রতারক আটক

পঞ্চগড়ে জিনের বাদশা পরিচয়ে গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লাখ টাকা হাতিয়ে নেয় বাচু মিয়া (৩২) ও মোঃ সাইদুল ইসলাম (৩৫) দুই প্রতারক। গুপ্তধন সরুপ নকল স্বর্ণালঙ্কার দেয়ার সময় এলাকাবাসী দুই প্রতারক আটক করে পুলিশে দেয়।
রবিবার (২৩ মার্চ) ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাকপাড়া এলাকার মৃত সবির উদ্দিনের ছেলে আব্দুর রহমানের কাছে স্বর্ণালঙ্কার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখিয়ে দুই লক্ষ টাকা দাবী করে ওই দুই প্রতারক।
এলাকাবাসী সুত্রে জানা যায়, জিনের মাধ্যমে আব্দুর রহমানকে স্বর্ণালঙ্কার ও গুপ্তধন দেওয়ার লোভ দেখায় প্রতারক বাচু মিয়া ও মো. সাইদুল ইসলাম।  রবিবার ভোরে প্রতারক দ্বয় দাবীকৃত টাকা নিতে বাড়িতে আসলে ভুয়া স্বর্ণালংকার সহ তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে ওই দুই প্রতারককে আটক করে পুলিশ।
আটককৃত বাচু মিয়া একই উপজেলার মীরগর মালীপাড়া এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে। ও সাইদুল নতুনহাট কাক পাড়া এলাকার বাসিন্দা।
তারা মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয় দিয়ে মানুষের কাছে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আদায় করে থাকে। এই চক্রের সদস্যরা সাধারণ মানুষকে টার্গেট করে গভীর রাতে মোবাইল ফোনে কল দিয়ে থাকে। পরে কৌশলে বিভিন্ন কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে থাকে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ হিল জামান দুই প্রতারক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..