এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে ক্যাম্পাসে দুই দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু হয়েছে। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাসে প্রতিবছরের মত এবছরও এই মেলার অনুষ্ঠিত হচ্ছে।
১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল খালেক। এসময় কলজের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিল।মেলায় বাহারি পিঠার শতাধিক স্টল দিয়েছে কলেজের শিক্ষার্থীরা।
মেলা উপলক্ষ্যে ক্যাম্পাসের বটতলায় চলছে সারা দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকের পদচারণায় মেলা প্রাংগন মুখরিত হয়ে আছে। আগামী বুধবার স্থানীয় নাট্য সংগঠন ভূমিজ পরিবেশন করবে নাটক বসন্তের চিঠি।