× Banner
সর্বশেষ
শত্রুপক্ষকে কড়া হুঁশিয়ারি দিল ইরান: নতুন হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল পাবে কঠিন জবাব ঝুম বৃষ্টিতে স্থবির ঢাকা: সকালজুড়ে ভোগান্তি, ঝড়ের আশঙ্কা পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ আজ বুধবার (২৯ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৯ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু, বিজিবির দাবি হার্ট অ্যাটাক

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ জুন, ২০২৫
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৪) এক যুবকের মৃত্যু হয়েছে। বিজিবির দাবি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।রাজু ইসলাম পেশায় এক জন গরু ব্যবসায়ী।
রোববার (১৫ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাতে গরু আনতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তবে বিজিবি ও পরিবারের দাবি হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৩নং সাব পিলার এলাকায় গুলিবিদ্ধ হন রাজু।
পুলিশ ও সীমান্তের বাসিন্দারা জানান, নিহত রাজু ঘাগড়া সীমান্ত এলাকার ঝুলিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। শনিবার রাতে রাজুসহ ৪-৫ জন যুবক ঘাগড়া ঝুলিপাড়া সীমান্তের কাছে গরু আনতে যান। এসময় ওই সীমান্তের বিপরীতে ভারতের কাঞ্চজঙ্ঘা বিওপির বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে সবাই পালিয়ে এলেও রাজুর দুই পায়ে গুলি লাগে। ঘটনাস্থলের পাশেই রাজুর বাড়ি হওয়ায় গুলিবিদ্ধ অবস্থাতেই রাজু বাড়ি ফেরেন।
আহতাবস্থায় পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রোববার সকালে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
এদিকে বিএসএফের গুলিতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা। নিহতের পরিবারের পক্ষ থেকেও একই দাবি করা হয়। তবে পুলিশ বলছে, প্রাথমিক সুরতহালে মরদেহের পায়ে গুলির চিহ্ন পাওয়া যায়।
স্থানীয় ইউপি সদস্য হাসিবুল ইসলাম বলেন, আমরা বিজিবিকে বারবার বলি সীমান্তে যেন কেউ যেতে না পারে। বিজিবির অবহেলার কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তার পায়ে গুলি লেগেছে এটা সত্য। তবে এর আগে এক দুইবার তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার হার্টের সমস্যা আছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শইমী ইমতিয়াজ বলেন, নিহতের দুই পায়ে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হার্ট অ্যাটাকের বিষয়টি চিকিৎসক বলতে পারবেন। এছাড়া মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..