× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ডেস্ক

নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত এক, রিজভী আটক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত

রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। নিহতের নাম মকবুল হোসেন (৪০)।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহতের শরীরে শটগানের গুলির আঘাত ছিল। আজ বুধবার বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

বাচ্চু মিয়া বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা জড়ো হন। দুপুরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে।

পুলিশ বলছে, বিএনপি কর্মীরাই সংঘর্ষ শুরু করেছে। তাদের সড়ক থেকে উঠিয়ে দিতে গেলে তারা অতর্কিতে পুলিশের ওপর হামলা করে।

এদিকে দুপুর সাড়ে ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা (বিএনপি) যে ঘোষণা দিচ্ছে ওইখানে (পল্টনে) বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি কিছু হয়ে থাকে, তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ।  আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ  সময় ফটকের  সামনে বসে অবস্থান করছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এ ক্যটাগরির আরো খবর..