× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: তথ্যমন্ত্রী লাকড়ির ভিতরে লুকিয়ে থাকা বিষধর সাপের কামরে প্রাণ গেল গৃহবধুর স্থল নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত; কয়েক জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বান পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার বিজিবি’র অভিযানে ৩০৭ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ সাভারে বিস্ফোরণ নিয়ে নাহিদের বক্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন পরিচালনা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নড়াইলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নড়াইল-ফুলতলা সড়কে সদর উপজেলার গোবরা এলাকায় ট্রাকের ধাক্কায় হানিফ মোল্যা (২৫) নামে মোটরসাইকেল চালক নিহত হন। একই সঙ্গে আহত হয় তার সঙ্গী।
একই দিন রাত সাড়ে নয়টার দিকে নড়াইল-যশোর মহাসড়কে একই উপজেলার গাবতলা এলাকায় বাসের ধাক্কায় মুরগির পিকআপ উল্টে তিনজন আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দাদিকে দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার শিমুলিয়া গ্রামের সুমনও তার চাচাতো ভাই মুন্না। পথিমধ্যে গোবরা ব্রিজের কাছে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের পেছন দিক থেকে ধাক্কা দিলে চালক রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে নড়াইলগামী একটি মুরগি বোঝাই পিকআপ যশোরমুখী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তার পাশে খাদে উল্টে গিয়ে চালকসহ তিন আরোহী আহত হয়।
দুটি ঘটনায় আহত সকলকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়া হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেল্পার পালিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..