× Banner
সর্বশেষ
নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী

নড়াইলে স্বামী বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের শুভ উদ্বোধন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মে, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে স্বামী বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, নড়াইলে এ বিদ্যার্থী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

রামকৃষ্ণ মিশন, নড়াইল এর সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা, বাংলাদেশ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

৩৬ জন বিদ্যার্থী ধারণক্ষমতাসম্পন্ন এ ভবন উদ্বোধনকালে প্রধান অতিথি স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেন, শিক্ষা বিকাশে স্বামী বিবেকানন্দের আদর্শের আলোকে এ বিদ্যার্থী ভবন স্থাপন করা হয়েছে। এতে করে অনেক দরিদ্র শিক্ষার্থী আবাসন সুবিধাসহ নানাবিধ সুবিধা পেয়ে উপকৃত হবে। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নড়াইলে এ ধরনের উদ্যোগ ইতোমধ্যে দেখা যায়নি। এটি একটি মহৎ উদ্যোগ বলেও তিনি মত পোষণ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে নড়াইল জেলা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এজন্য তিনিও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..