× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে

নড়াইলে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বর্ণাঢ্য রালি

Dutta
হালনাগাদ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
norail

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার সময় নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য রালি ও  শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস-২০২৩” অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, এডভোকেট সুবাস চন্দ্র বোস, চেয়ারম্যান, জেলা পরিষদ; মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নড়াইলসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আজ ৬০তম  জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের (১৮ অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য নরঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল। সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।
শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন এর মধ্য দিয়ে পৃথিবীর সকল শিশু বেড়ে উঠুক প্রকৃতির অবারিত ক্ষেত্রে। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর ও তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ। উপস্থিত সকলে শেখ রাসেল দিবসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..