× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নড়াইলে এমপি মাশরাফির সহধর্মিনীর সৌজন্যে দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (১৬ মে) ২৭৪॥ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সহধর্মিনী ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সিরাজুল ইসলাম বাচ্চুর সুযোগ্য কন্যা সুমনা হক সুমির সৌজন্যে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, সুমনা হক সুমির এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের সকলের উচিৎ ব্যতিক্রমী এ উদ্যোগে সবাইকে অংশগ্রহণ করা।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, দরিদ্র নারীদের স্বাবলম্বী করে গড়ো তোলার জন্য এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এছাড়াও এ সেলাই মেশিনগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে কি না তা নিয়মিত মনিটরিং করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..