× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এমপি মাশরাফির মতবিনিময়

admin
হালনাগাদ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

উজ্জ্বল রায় করেসপন্ডেন্ট■ সোমবার (২৮,অক্টোবর) ২৭৪: ॥ নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন।

মাশরাফি বিন মর্তুজা বলেন, নড়াইলের সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রয়োজন। নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাপুড়িয়া কলেজের শিক্ষক শামীমুল ইসলাম টুলু, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, এ সময় অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, কাতিক দাস, নড়াইল কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, ফিরোজ, মির্জা নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সহ সভাপতি ও শিক্ষার ফেরি আলা বলে পরিচিত সুলতান মাহামুদ খান, ফরহাদ খান, হাফিজুল নিলু, শরিফুল ইসলাম বাবলু, সুজয় বকসি, আসাদ সহ এ সময় অন্যান্য সাংবাদিক রাও উপস্থিত ছিলো।

নিরাপদ সড়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেছেন জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। সকাল সাড়ে ৯টায় নড়াইল সদর থানার সামনের সড়কে পাঠাও এর আয়োজনে মাশরাফী বিন মোর্ত্তজার সৌজন্যে এবং নড়াইল জেলা পুলিশ ও টিম তারুণ্য-১০০ এর সহযোগিতায় মাশরাফী বিন মোর্ত্তজা ৫’শ মোটরসাইকেল চালকদের মাঝে এ হেলমেট বিতরণ করেন। হেলমেট বিতরণের আগে মাশরাফী বলেন, নিরাপত্তাই প্রথম’। নো হেলমেট নো ফুয়েল। আজ থেকে আশা করি ফুয়ের পেতে সমস্যা থাকার কথা নয়। এখানে নড়াইল শহরে ৫০০ হেলমেট দিচ্ছে, এরপরও আমি আশা রাখছি ৫০০ হেলমেট যথেষ্ট নয়, আমরা চাই যে আরো কিছু হেলমেট পরে ইনশাল্লাহ আসবে। পাঠাও এখানে চালু হেেয় যাবে। যাদের হেলমেট নেই তারা হেলমেট নিবেন। মাশরাফি বলেন, যারা হেলমেট পেলেন, তারা বাইক চালানোর সময় অবশ্যই ব্যবহার করবেন। হেলমেট নিয়ে ঘরে ফেলে রাখবেন না।

এ সময় তিনি পাঠাওকে ও পুলিশ সুপারকে স্পেশাল ধন্যবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, নড়াইলে ইতিমধ্যে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি চালিয়ে আসছি। তারই অংশ হিসেবে সম্মানীত নড়াইল-২ আসনের সংসদ সদস্যদের সৌজন্যে উঠাও আমাদের ‘নো হেলমেট নো ফুয়েল’কর্মসূচিকে আরো বেগবান করার জন্য এগিয়ে এসেছেন। তিনি আরো বলেন, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সহযোগিতায় সিসিটিভি স্থাপন হওয়ায় শহরে অপরাধ কমেছে, দ্রুত অপরাধীকে ধরতে সহায়তা করছে। এসময় পাঠাও এর অন্যান্য কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি ইলিয়াস হোসেন, নড়াইল কণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, টিম তারুণ্য-১০০ এর উদ্যোক্ততা রাসেল বিল্লাহ,বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পাঠাও’ এর সিইও সাংবাদিকদের জানান, মাশরাফী ভাইয়ের অনুরোধে তার নড়াইল শহরে মোটর সাইকেল চালকরা যাতে নিরাপত্তায় চলাচল করতে পারে সে জন্য আমরা নড়াইলে পাঁচ’শ হেলমেট বিতরণ করছি। এছাড়া আমরা এ নড়াইলে উঠাও এর কার্যক্রম দ্রুত চালু করবো। জানা গেছে, অ্যাপস ভিত্তিক বাইক রাইড শেয়ারিং পাঠাও এর পক্ষ থেকে ব্রান্ড অ্যাম্বাসেডর মাশরাফি বিন মর্তুজার অনুরোধে পাঁচশত হেলমেট বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..