× Banner
সর্বশেষ
কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে গুলি, মাথায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী

নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক উজ্জ্বল রায়

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

 নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উজ্জ্বল রায় । বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ প্রদান উপলক্ষে বাছাইয়ে তিনি শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। এর আগে তিনি লোহাগড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, জেলা পর্যায়ে পাঁচ সদস্য বিশিষ্ট বাছাই কমিটির সভাপতি ছিলে নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা ও সদস্য সচিব ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শাহ্ আলম।
লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের কৃতি সন্তান উজ্জ্বল রায় ২০০৯ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন।
২০১৮ সালে লোহাগড়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়।  বর্তমানে নলদী ইউনিয়নের নালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।
 তিনি  আন্তরিকতা ও নিষ্ঠার পাঠদানের মাধ্যমে বিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধি ও ফলাফল সন্তোষজনক পর্যায়ে এগিয়ে নিয়েছেন।
উজ্জ্বল রায় সকলের আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..