এক সময় এই রংপুর ছিল দুর্ভিক্ষপীড়িত। ছিল অস্বচ্ছল, পীড়িত ও অসহায়। রংপুরের মানুষের সেই দুর্দিনের মোচন হয়েছে। সুদিন তাদের দরজায় কড়া নাড়ছে। এখন নাই দুর্ভিক্ষ নাই দুুর্দিন মানুষ পাচ্ছে উন্নত জীবন ধারার পদ্ধতি। আর এ সকল কিছু সম্ভব হয়েছে নৌকায় ভোট দেয়ার ফলে বললেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিন।
আজ রোববার রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যেক মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করেছে। প্রত্যেক ব্যক্তির মৌলিক আধিকার পূরণের চেষ্টা করছে। মানুষের জীবন যাত্রার মান উন্নত করছে। বিভিন্ন তথ্য প্রযুক্তির ব্যবহারের দ্বারা এনে দিয়েছে সজীবতা। আর এ কারনেই আপনারা নৌকায় বারবার ভোট দিয়েছেন।
তিনি বলেন, আমরা দেশে উন্নয়ণের রোল মডেল তৈরি করেছি। আর দেশের উন্নয়নে আওয়ামী লীগ যে উদ্যোগ হাতে নিয়েছে তা বাস্তবায়ন করতে ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভায় তিনি রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আহসানুল হক ডিউক চৌধুরীকে পরিচয় করিয়ে দিয়ে তার জন্য ভোট চান।
শেখ হাসিনা বলেন, রংপুরের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এখন সেই কাজগুলো শেষ করতে চাই। আমার একটাই লক্ষ্য, আপনারা ভালো থাকবেন।
সরকারের উন্নয়নের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী জনসভায় বলেন, “আমরা কৃষকদের জন্য দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। কৃষকদের কার্ড দিয়েছি। ওই কার্ড দিয়ে তারা স্বল্পমূল্যে কৃষি উপকরণ কিনতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। নৌকা ক্ষমতায় এলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়।