মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম মন্ডল ও সাধারন সম্পাদক মোঃ আঃ রউফ মৃধা আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে আড়পাড়া ইউনিয়নে বিজয় হওয়ার জন্য এবং আবার সরকার গঠনের দাবী রেখে দিন-রাত নিরলসভাবে উঠান বৈঠক, পথসভা করে এবং মানুষের দ্বারে দ্বারে মাননীয় প্রধান মন্ত্রীর দেশের উন্নয়নের কথা বলে নৌকা মার্কা প্রতিকে ভোটারের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছেন মোঃ মনজুর হোসেন (বুলবুল) এর নৌকা মার্কায়।
এরই পরিপেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোঃ মাজেদ মন্ডল এর সভাপতিত্বে এবং কামারখালী ১০৫৫ মটর শ্রমিকের সাধারন সম্পাদক মোঃ গোলজার মন্ডল এর নেতৃত্বে তার বাড়ীর সামনে মিল মাঠে এবং রাজধরপুর মসজিদের সামনে ৯নং ওয়ার্ডের সভাপতি শেখ মোঃ অফিল উদ্দীন এর সভাপতিত্বে ও সাবেক ইউ.পি. সদস্য মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায় এক উঠান বৈঠক হয়।
উঠান বৈঠকের মাধ্যমে নৌকার বিজয় আড়পাড়া ইউনিয়নে কিভাবে করা যায় তারজন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাংস্কৃতিক বিষয়ক সদস্য মোঃ আশরাফুল ইসলাম (জিহাদ), আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ ছালাম মন্ডল, মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ ফজলুল হক মিয়া, আড়পাড়া ইউনিয়নের যুগ্ম- সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন(বাবু), সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, (মিজান), ৮নং ইউ.পি. সদস্য নরেন্দ্রনাথ সরকার, ব্যাংকার মোঃ আবু সেলিম মোল্যা, মোঃ মিন্টু সেখ প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের শত শত ভোটারগন ও নেতাকর্মী বৃন্দ। সকলেই উঠান বৈঠক শেষে আশ্বাস দেন আমরা সকলেই নৌকায় ভোট দিবো এবং আমাদের প্রার্থী মোঃ মনজুর হোসেন (বুলবুল) কে বিজয়ী করে এবারও সরকার গঠন করবো।