× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নৌকার বিজয় নিশ্চিত করতে- ছাতকে ঐক্যের বাঁধনে এমপি মানিক ও মেয়র কালাম

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

ছাতক প্রতিনিধিঃ দীর্ঘ তিন যুগের মান-অভিমান ও ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে এমপি মুহিবুর রহমান মানিক ও পৌর মেয়র আবুল কালাম চৌধুরী ঐক্যের বাঁধনে আবদ্ধ হয়েছেন।

আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের দু’নেতা একই মঞ্চে দাঁড়িয়ে নৌকার বিজয় করতে শপথ নিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার পৌরভবনে উপস্থিত হন ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এর আগেই পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ সকল ওয়ার্ড কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, পৌর কর্মকর্তা-কর্মচারীরা পৌর কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। এমপি মানিক পৌর কার্যালয়ে পৌঁছলে তাকে স্বাগত জানান অপেক্ষমান মেয়রসহ কাউন্সিলররা।

এসময় এক অভুতপূর্ন মিলন মেলায় পরিনত হয় পৌর কার্যালয়। পরে এমপিকে সাথে নিয়ে মেয়রের কক্ষসহ নবনির্মিত পৌর ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে-ঘুরে দেখান। পরে পৌরসভার অত্যাধুনিক সম্মেলন কক্ষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে প্যানেল মেয়র তাপস চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ছাতক-দোয়ারায় ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে পরাজিত করা সম্ভব নয়। উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত। আগামী ৩০ ডিসেম্বর নৌকা বিজয়ে দেশ জুড়ে উল¬াসে মেতে উঠবে বাঙ্গালী জাতি।

তিনি বলেন ছাতক পৌরসভার জন্য কিছু করার এবার সুযোগ এসেছে। পৌর মেয়রের সাথে আলোচনা সাপেক্ষে পৌরসভার সুন্দর্য্য বর্ধনে সম্ভাব্য সকল উন্নয়ন মুলক পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আশ্বস্থ করেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, শাহীন চৌধুরী, এড. আশিক আলী, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াতক আলী, দেলোয়ার হোসেন, সুদীপ দে, ধন মিয়া, নওশাদ মিয়া, আছাব মিয়া, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, সামছুন্নাহার,জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, প্রবাসী সুজন মিয়া, আওয়ামীলীগ নেতা কল্যান ব্রত দাস, যুবলীগ নেতা পংকজ চৌধুরী, লায়েক মিয়া, মিনহাজুর রহমান তাপস, পৌর স্বেচ্ছাসেবকলীগে সাধারন সম্পাদক সাদমান মাহমুদ সানি, ছাত্রলীগ নেতা ইশতিয়াক রহমান তানভির, গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দুপুর থেকে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী নেতা-কর্মীদের সাথে নিয়ে নৌকার প্রচার-প্রচারনায় নেমে পড়েছেন। তিনি পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে গণ সংযোগ ও উঠান বৈঠক করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। এমপি মানিক ও মেয়র কালামের ঐক্য নির্বাচনী ফলাফলে নৌকা আরো এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন অভিজ্ঞ মহল।


এ ক্যটাগরির আরো খবর..